উত্তরায় ৬ ককটেল বিস্ফোরণ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর উত্তরা পশ্চিম থানার পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি

2022-11-04T22:19:47+00:00
2022-11-04T22:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় ৬ ককটেল বিস্ফোরণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১০:১৯ পিএম  আপডেট: ০৪.১১.২০২২ ১০:৫৮ পিএম  (ভিজিট : ২৪৯)
X


রাজধানীর উত্তরা পশ্চিম থানার পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

তিনি বলেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের ২০ নম্বর বাসার ফ্যাশন ভিলেজ নামে একটি বায়িং হাউজের রান্নাঘরে আজ (শুক্রবার) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেয়ারটেকার হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, বায়িং হাউজে ককটেল কীভাবে এলো ও কীভাবে বিস্ফোরিত হলো তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy