রাশিয়ায় একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে নিহত ১৫

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার কসত্রমা শহরে একটি ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষ্যে ১৫ জন নিহত এবং আরও ৫জন দগ্ধ হয়েছেন।স্থানীয় সময় শনিবার

2022-11-05T15:05:35+00:00
2022-11-05T15:05:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ায় একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে নিহত ১৫
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X


রাশিয়ার কসত্রমা শহরে একটি ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষ্যে ১৫ জন নিহত এবং আরও ৫জন দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোরের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

উদ্ধারকর্মীরা সেখান থেকে ২৫০ জনকে উদ্ধার করেছেন। কসত্রমা শহরের মেয়র সেরগেই সিতনিকভ জানান, উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।

ভয়াভহ আগুনে ক্যাফে ভবনটির ছাদ ধসে পড়েছে। সিগারেট ধরানোর গ্যাস লাইটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রাজধানী মস্কোর থেকে ৩৪০ কিলোমিটার উত্তরে কসত্রমা শহরের অবস্থান। শহরটিতে ২ লাখ ৭০ হাজার লোকের বসবাস।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy