বিএনপি নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে-ভাষায় ফিরে আসার অনুরোধ : নানক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না— সেটি

2022-11-05T15:41:53+00:00
2022-11-05T15:41:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে-ভাষায় ফিরে আসার অনুরোধ : নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:৪১ পিএম   (ভিজিট : ২৫৭)
X

বিএনপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না— সেটি বিএনপিকে মনে রাখতে হবে। তাদের লাঠি মিছিল বন্ধ করতে হবে। রাজনীতিতে শিষ্টাচার, গতানুগতিক প্রথা রয়েছে, সেটাতে ফিরে আসতে হবে।’

শনিবার (৫ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ১১ নভেম্বরের মহাসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি নেতারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেন, অশালীন কথা বলেন। সে জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।’

বিএনপির আন্দোলন-সংগ্রামে বাধা না দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার নিদের্শনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যে যার কর্মসূচি পালন করবে, কোনও বাধা দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় যে পরিবহন বন্ধ হচ্ছে, সেটি আতঙ্কের কারণে পরিবহন মালিকরা করছেন। সরকারের কোনো নির্দেশনায় এটি করা হচ্ছে না। বাস-ট্রাক মালিক সমিতি দেখেছে, বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। অনেক টাকার ব্যাপার হওয়ায় বাসটি জ্বলে যাওয়া বা জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা থেকে বন্ধ করতে পারেন মালিকরা।’

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐতিহাসিক এই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দেন তিনি। ডিসেম্বরে বিজয়ের মাসকে সামনে রেখে এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ১০ লক্ষাধিক যুবক উপস্থিত হবেন এখানে।’

আওয়ামী লীগের কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যুব লীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চলতা, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে। যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে।

এ সময় আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্য সচিব মির্জা আজমসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy