পাঁচ বলেই ওভার! আম্পায়ারদের ভুলে আবারও বিতর্কিত বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এবার অস্ট্রেলিয়া একটি বিদঘুটে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিচ্ছে। একে তো একের পর এক বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে বিশ্বকাপের

2022-11-05T15:47:23+00:00
2022-11-05T15:47:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাঁচ বলেই ওভার! আম্পায়ারদের ভুলে আবারও বিতর্কিত বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম   (ভিজিট : ২১১)
X

এবার অস্ট্রেলিয়া একটি বিদঘুটে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিচ্ছে। একে তো একের পর এক বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো। এরই মধ্যে বাতিল হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তারওপর আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্ব এবং তাদের একের পর এক ভুল বিশ্বকাপটাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে।

সর্বশেষ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচেও মারাত্মক ভুল করে বসলেন আম্পায়ার। এবং এই ভুলটা বড়ই অদ্ভূত। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সামনে এসে গেছে এই ঘটনা।

বাঁচা-মরার লড়াইয়ে জয়ে পেয়েছে অস্ট্রেলিয়াই। তবে আম্পায়ারদের ভুলও বড় আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া ব্যাটিং করার সময় পাঁচ বলেই একটি ওভার ডেকেছেন আম্পায়ার। ম্যাচটা টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে। ফলে ওই একটি বল খেলা হলে ম্যাচের ফল বদলে যেতেও পারতো।

অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে এই ঘটনা ঘটে। তখন ব্যাট করছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। দু’জনেই প্রথম দু’টি বলে একটি করে সিঙ্গলস নেন। এর পর ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন মার্শ। পরের বলে তিন রান নেন তিনি। পঞ্চম বলে কোনও রান নেননি। এরপরই আম্পায়ার ওভার ডেকে দেন।

শুধু জয় নয়, অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ ছিল নেট রান রেট বাড়ানোরও। ফলে যে বলটি আম্পায়ার দেননি, সেখানে ৪ বা ৬ রান হতে পারতো, আবার কেউ আউটও হতে পারতেন। আম্পায়ারের দোষে তা হয়নি। যদিও অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার এর কোনো প্রতিবাদ করেননি। এখন দেখার বিষয়, ম্যাচের পর এ নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিবাদ জানানো হয় কিনা।

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তবে এটাই এবারের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ হতে চলেছে কি না তা জানা যাবে আজ ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের পর।

অস্ট্রেলিয়ার জয় এসেছে কোনও মতে। একার হাতেই ম্যাচ প্রায় কেড়ে নিয়েছিলেন রশিদ খান। বিগব্যাশ লিগে খেলার সুবাদে অস্ট্রেলিয়ার বেশির ভাগ মাঠ তার চেনা। ফলে কোথায় কী রকম শট মারতে হবে তিনি জানেন। নাজিবুল্লাহ জাদরান আউট হওয়ার পর ক্রিজে আসেন রশিদ। জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, মার্কাস স্টোইনিসদের পিটিয়ে প্রায় জয়ের রান তুলে ফেলেন তিনি; কিন্তু শেষ করে আসতে পারলেন না আর রশিদ।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy