৬ নভেম্বর খুলছে টঙ্গী ফ্লাইওভারের দুটি লেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন রোববার (৬ নভেম্বর) সকালে

2022-11-05T21:08:54+00:00
2022-11-05T21:08:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৬ নভেম্বর খুলছে টঙ্গী ফ্লাইওভারের দুটি লেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৭১)
X

গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন রোববার (৬ নভেম্বর) সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে সেতু বিভাগ জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাস্তবায়নাধীন বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন খুলে দেওয়ার কথা আছে।

বিআরটিএ প্রকল্পের তথ্যমতে, ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ৬টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারটির দুটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দিচ্ছে কর্তৃপক্ষ। এতে দুই কিলোমিটারের বেশি সড়কে ঢাকামুখী যানবাহন অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টঙ্গী ফ্লাইওভারের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন আগামীকাল সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। তারপর ফ্লাইওভারের ফায়ার সার্ভিস প্রান্ত থেকে যান চলাচল শুরু হবে। এতে টঙ্গী আব্দুল্লাহপুর অংশের যানজট কমে আসবে। এখন যেহেতু বৃষ্টি কমে এসেছে তাই দুর্ভোগ অনেকটা সমাধান হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy