ডেঙ্গুতে আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল

বিনোদন ডেস্ক

বিনোদন

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড ও কলকাতার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল রায় সিং। মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে

2022-11-06T17:39:02+00:00
2022-11-06T17:39:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৫৪)
X

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড ও কলকাতার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল রায় সিং। মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গেছে তার অবস্থা আপাতত স্থিতিশীল।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ২০১৪ সালে ছোটবেলার বান্ধবী কোয়েলকে বিয়ে করেন তিনি। তারা একই স্কুলে পড়তেন। ওই বছর জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ।

কোয়েল অরিজিৎয়ের দ্বিতীয় স্ত্রী। অরিজিৎ-ই নাকি প্রথমে প্রেম প্রস্তাব দিয়েছিলেন তাকে। সিটিলাইট সিনেমার ‘মুসকুরানে’ গানটিতে সর্বপ্রথম স্ত্রীর সঙ্গে অন ক্যামেরায় দেখা গিয়েছিল অরিজিৎকে।

পুরনো এক সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করেন কোয়েল। জনপ্রিয় এই গায়ক বর্তমানে কোয়েলকে নিয়ে সুখেই সংসার করছেন। এবার তাদের ঘরে হানা দিলো ডেঙ্গু।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy