আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ড। তবে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামী

2022-11-06T23:30:15+00:00
2022-11-06T23:30:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ১১:৩০ পিএম   (ভিজিট : ৩৮০)
X

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ড। তবে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে দশের মধ্যে থাকলেই বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশ দলের। তবে এই মুহূর্তে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। ১৪ নভেম্বরের আগে নিচের দিকের দলগুলোর খেলা না থাকায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ বেশি।

সর্বশেষ ১ নভেম্বর আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশ নম্বরে আছে আফগানিস্তান। ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে। চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত দশ নম্বরে থাকা দুই দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেই হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানের সরাসরি খেলার সুযোগ আছে—তা একপ্রকার নিশ্চিতই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর বাইরে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছে— নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।

বাবু/এসআর 









Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy