৮ গোল ও লাল কার্ডের ম্যাচে খুলনার প্রথম জয়

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরলো সাইফ পাওয়ার খুলনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ওয়ালটন ঢাকাকে ৫-৩ গোলে হারিয়ে হকি

2022-11-07T00:59:11+00:00
2023-02-07T17:26:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ গোল ও লাল কার্ডের ম্যাচে খুলনার প্রথম জয়
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২:৫৯ এএম  আপডেট: ০৭.০২.২০২৩ ৫:২৬ পিএম  (ভিজিট : ২৪৯)
সাইফ পাওয়ার খুলনা-ওয়ালটন ঢাকার ম্যাচের একটি মুহূর্ত

সাইফ পাওয়ার খুলনা-ওয়ালটন ঢাকার ম্যাচের একটি মুহূর্ত

দুই গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরলো সাইফ পাওয়ার খুলনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ওয়ালটন ঢাকাকে ৫-৩ গোলে হারিয়ে হকি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম জয় তুলে নিয়েছে খুলনা।

আজ (রবিবার) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিজয়ী দলের হয়ে তানজীম আহমেদ জোড়া গোল করেছেন। এছাড়া দলটির দুই বিদেশি রিক্রুট জার্মানির মার্টিন ও মালয়েশিয়ান ফিরদাউস রুশদি একটি করে গোল করে জয়ে সহায়ক ভূমিকা রাখেন। সাইফের অন্য গোলটি পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন নসজীব হোসেন সিফাত।

ওয়ালটন ঢাকার হয়ে গোলের দেখা পেয়েছেন রাকিবুল হাসান রকি, আশরাফুল ইসলাম ও মইনুল ইসলাম কৌশিক। তবে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে কৌশিক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টুকু ঢাকাকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

এই জয়ে কোয়ালিফায়ার রাউন্ড রেসে টিকে থাকলো সাইফ পাওয়ার খুলনা। হারলেও আশা শেষ হয়ে যায়নি ঢাকার।

৬ ম্যাচ শেষে সাইফ পাওয়ার খুলনার সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচে ওয়ালটন ঢাকার সংগ্রহ ৬ পয়েন্ট।

দিনের অন্য ম্যাচে রূপায়ন সিটি কুমিল্লা ৪-১ গোলে মেট্রো এক্সপ্রেস বরিশালকে হারিয়েছে।

বাবু/এসআর 










Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy