আজ ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা

2022-11-07T09:43:03+00:00
2022-11-07T09:43:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৯:৪৩ এএম   (ভিজিট : ২১৯)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে একযোগে নবনির্মিত ১০০টি সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন সরকারপ্রধান।

সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভক্ষণের জন্য অপেক্ষা করছি।

সেতুমন্ত্রী বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy