বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবিপ্রধান

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ‘বিএনপির সমাবেশ’ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ

2022-11-07T14:14:36+00:00
2022-11-07T14:43:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবিপ্রধান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ২:১৪ পিএম  আপডেট: ০৭.১১.২০২২ ২:৪৩ পিএম  (ভিজিট : ২২০)
X


অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ‘বিএনপির সমাবেশ’ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, বিচারপতি মানিকের ওপর হামলা ও তারা গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।

মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা হয়। তবে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy