সাত পাকে বাঁধা পড়লেন পলক মুচ্ছাল-মিথুন শর্মা

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল ও সঙ্গীত সুরকার মিথুন শর্মা।রবিবার (৬

2022-11-07T15:48:35+00:00
2022-11-07T15:49:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাত পাকে বাঁধা পড়লেন পলক মুচ্ছাল-মিথুন শর্মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৩:৪৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২২ ৩:৪৯ পিএম  (ভিজিট : ২৩৯)
X


দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল ও সঙ্গীত সুরকার মিথুন শর্মা।

রবিবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে এই দুই তারকা গাঁটছড়া বাঁধেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এই দম্পতি একই ক্যাপশন সহ ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা আছে, “আজ আমরা চিরকালের জন্য এক। চিরতরের শুরু এখানেই...।"

বিয়ের ছবিগুলোতে পলককে লাল লেহেঙ্গায় দেখা যায় এবং মিথুন একটি বেইজ রঙের শেরওয়ানি পরেছিলেন।মুম্বাইয়ের আন্ধেরির মুছাল বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“আশিকি টু” ছবির মাধ্যমে বলিউড যাত্রা শুরু হয় পলকের। এই ছবিতে মিথুনের সুর ও পলকের সুরেলা কণ্ঠ মুগ্ধতা ছড়ায়। এরপর এই জুটি একাধিক হিট গান উপহার দিয়েছেন। কাজের সূত্রে তাদের ঘনিষ্ঠতা ক্রমে বাড়ে। এই সংগীত ভ্রমণে পলক ও মিথুনের সম্পর্ক আরও গভীর হয়।

পলক ও মিথুনের বিয়েতে আত্মীয়স্বজন ছাড়া সংগীত দুনিয়ার অনেকে উপস্থিত ছিলেন। বিয়ের পর তারা এক জমকালো পার্টির আয়োজন রেখেছিলেন। গায়ক জাভেদ আলী, সোনু নিগম সপরিবার এ অনুষ্ঠানে হাজির ছিলেন। এই রাতে বিনোদন দুনিয়া থেকে দেখা গিয়েছিল রুবেনা দিলেইক, অভিনব শুক্লা, স্মৃতি মন্দানা, কৈলাশ খের, নীতি মোহন, পার্থ সমথান, আরমান মালিক, রশমি দেশাই, ভূষণ কুমারসহ আরও অনেককে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy