চেহারার কারণে মুখ্য ভূমিকায় সুযোগ পাননি রাজকুমার!

বিনোদন ডেস্ক

বিনোদন

রাজকুমার রাও বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী ও সফল অভিনেতা। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’র মাধ্যমে ক্যারিয়ার

2022-11-07T17:48:35+00:00
2022-11-07T17:48:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেহারার কারণে মুখ্য ভূমিকায় সুযোগ পাননি রাজকুমার!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৬৮)
X

রাজকুমার রাও বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী ও সফল অভিনেতা। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’র মতো সিনেমা উপহার দিয়েছেন।

বলিউডে নিজের জার্নি, স্ট্রাগল নিয়ে একাধিকবার কথা বলেছেন এই অভিনেতা। এবার তিনি জানালেন, নিজের চেহারার কারণে আগে অনেক সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পাননি!

আগামী ১১ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে রাজকুমার রাও অভিনীত সিনেমা, ‘মনিকা, ও মাই ডার্লিং। এই সিনেমার প্রমোশনে গিয়ে রাজকুমার রাও ইন্ডিয়া টুডেকে জানান, 'একটা সময় ছিল যখন আমি হিরোর চরিত্রে অডিশন দেওয়ার সুযোগ পেতাম না। আমাকে বলা হতো হিরোর বন্ধু বা কোনও পার্শ্ব চরিত্রের জন্য অডিশন দিতে। আমি জানি আমি দেখতে সুন্দর নয়, কিন্তু দিবাকর ব্যানার্জি কিছু একটা দেখেছিলেন আমার মধ্যে।'

এর আগেও এই অভিনেতা জানিয়েছিলেন, তিনি অতীতে কীভাবে কত রিজেকশনের মুখোমুখি হয়েছিলেন। তাকে কখনও বলা হয়েছে হিরো হওয়ার জন্য যতটা উচ্চতা প্রয়োজন ততটা হাইট তার নয়। কখনও তার চেহারার গঠনের জন্য কথা শুনতে হয়েছে। কেউ কেউ তো আবার তার আইব্রোর জন্য তাকে বাতিল করেছেন!

উল্লেখ্য, ‘মনিকা, ও মাই ডার্লিং’ একটি ডার্ক কমেডি ঘরানার সিনেমা। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি এবং রাধিকা আপ্তেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন সঞ্জয় রাউতরে ও সরিতা পাটিল।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy