জামিনের মেয়াদ বাড়লো খালেদা জিয়ার

জাতীয়

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট।

2022-11-07T18:26:27+00:00
2022-11-07T18:26:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানহানির ২ মামলা
জামিনের মেয়াদ বাড়লো খালেদা জিয়ার
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:২৬ পিএম   (ভিজিট : ২২৭)
X

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রীর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন এক বছর বাড়িয়েছিলেন। সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা তার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকায় মানহানির মামলা করেন। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করা হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy