প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের সময় পেছাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে

2022-11-07T18:36:29+00:00
2022-11-07T18:36:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের সময় পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।

দেশের ৬২ জেলার অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মনোনীতদের তালিকা একত্রে প্রকাশ করা হবে। এ নিয়োগের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হবে। চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মহাপরিচালক বলেন, এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরে ফলাফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকরা পাঠদান শুরু করতে পারবে।

বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy