শুটিংয়ের অনুমতি পেলেন নোরা ফাতেহি !

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের নোরা ফাতেহির সঙ্গে ঢাকার সম্পর্কটা বেশ জমে উঠেছে। তার ঢাকা সফর নিয়ে অনেকটা ইঁদুর-বিড়াল খেলা চললো কয়েক

2022-11-07T22:03:28+00:00
2022-11-07T22:07:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুটিংয়ের অনুমতি পেলেন নোরা ফাতেহি !
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০:০৩ পিএম  আপডেট: ০৭.১১.২০২২ ১০:০৭ পিএম  (ভিজিট : ২৫০)
X

বলিউডের নোরা ফাতেহির সঙ্গে ঢাকার সম্পর্কটা বেশ জমে উঠেছে। তার ঢাকা সফর নিয়ে অনেকটা ইঁদুর-বিড়াল খেলা চললো কয়েক মাস। আয়োজকরা সংবাদ সম্মেলন করে বলেন নোরা আসছেন। মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, অনুমতি দেওয়া গেলো না!

এভাবে কয়েক দফা চলার পর অবশেষে আজ (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হলো। তবে এখানেও তৈরি হলো নতুন রহস্য।

কারণ, এর আগে দুই দফা নোরার ঢাকা সফরের কারণ ছিল মঞ্চ মাতানো আর অ্যাওয়ার্ড প্রদানের কাজে। অথচ সোমবারের প্রজ্ঞাপনে জানা গেলো তিনি আসছেন একটি ডকুমেন্টারির শুটিংয়ে!

‌‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এই ডকুমেন্টারিটি নির্মিত হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। আর এই শুটিংয়ের জন্য ১৮ নভেম্বর তিনি ঢাকায় অবস্থান করতে পারবেন (আশা ও যাওয়ার বাইরে)। প্রজ্ঞাপনে স্পষ্ট করে জানানো হয়, এই শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনও কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তা-ই নয়, উক্ত ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। এটাও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে।
নোরা ফাতেহি

নোরা ফাতেহি

নোরাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া। তিনি বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনও জটিলতা নেই।’ 

যদিও তিনি জানাননি, নোরা আসলে ঢাকায় এসে ডকুমেন্টারির শুটিং করবেন নাকি পূর্ব পরিকল্পিত ‘নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেবেন।

জানা গেছে, নোরা ফাতেহি মূলত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন। ঢাকার একটি সম্মেলনকেন্দ্রে আয়োজিত সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সব প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়। তখন উপ-সচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

ঠিক একই ইস্যুতে সেপ্টেম্বর মাসেও আরেকটি আয়োজনে অংশ নেওয়ার অনুমতি পায়নি বলিউডের এই আলোচিত মুখ।

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি বরাবরই জমকালো।

বাবু/এসআর 










Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy