বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ নভেম্বর) নিয়মিত বিফ্রিং চলাকালে

2022-11-08T14:23:43+00:00
2022-11-08T14:25:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ২:২৩ পিএম  আপডেট: ০৮.১১.২০২২ ২:২৫ পিএম  (ভিজিট : ২৪০)
X


বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ নভেম্বর) নিয়মিত বিফ্রিং চলাকালে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ আহ্বান জানান।

ব্রিফ্রিং চলাকালে নেড প্রাইসকে, বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন-বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলের নেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শিগগির খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না? এসব প্রশ্ন করা হয় তাকে।

জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। আমরা আশা করি, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং এতে নাগরিকদের শক্তিশালী অংশগ্রহণ দেখতে পাবো। এ ধরনের পরিবশে তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

নেড প্রাইস আশা প্রকাশ করেন, নির্বাচকে সামনে রেখে সমাবেশ করার ক্ষেত্রে বাংলাদেশের বিরোধী দলগুলো কোনো বাধার সম্মুখীন যেন না হয়। তারা যেন নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন ও তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy