চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় যা মেনে চলবেন

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

আজ ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগহণের এ দৃশ্য দেখা যাবে। বিকেল ৪টা

2022-11-08T15:54:10+00:00
2022-11-08T15:56:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় যা মেনে চলবেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম  আপডেট: ০৮.১১.২০২২ ৩:৫৬ পিএম  (ভিজিট : ৩৪৩)
X


আজ ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগহণের এ দৃশ্য দেখা যাবে। বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। শুধু আমাদের দেশেই নয় এই গ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। দেশের যে কোনো প্রান্ত থেকে সাক্ষী থাকতে পারেন বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণের।

চাইলে বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণের ছবি তুলে রাখতে পারেন। তবে চন্দ্রগ্রহণের একটি পার্ফেক্ট শটের জন্য কয়েকটি টিপস মানতে হবে। চলুন দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণের ফ্রেমবন্দি করার উপায়-

>> চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য ক্যামেরায় লম্বা ফোকাল লেন্থ দরকার হবে। অর্থাৎ যে ক্যামেরায় যত বেশি জুম থাকবে সেই ক্যামেরা দিয়ে তত ভালো চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। ডিএসএলআর ও মিররলেস ক্যামেরায় লেন্স বদলেও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন।

>> চাইলে স্মার্টফোন দিয়েও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। যদিও ফোনে ক্যামেরায় খুব বেশি জুম না থাকার কারণে চন্দ্রগ্রহণের ছবি তোলা কঠিন হবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেও চন্দ্রগ্রহণের ছবি তোলা সম্ভব।

>> আজকের পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে প্রায় ৯০ মিনিট। তাই আগে ক্যামেরা সেটআপ করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তুলতে প্রয়োজন একটি ৪০০ এমএম লেন্স। তবে এই লেন্স না থাকলে ২০০-২৫০ এমএম লেন্সেও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে ছবিতে কিছুটা ক্রপ করতে হতে পারে। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি তুলতে চাইলে সম্পূর্ণ জুম এনেবেল করে নিন।

>> চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখুন। আইএসও ৪০০ সেট করে অ্যাপারচার f/8 অথবা f/11 রাখুন। এছাড়াও শাটার স্পিড রাখুন বাল্ব মোডে। এছাড়াও অটোফোকাস মোড অফ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন।

>> ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে তা এনেবেল করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য প্রয়োজন লম্বা এক্সপোজার। তবে যেহেতু প্রতি মুহূর্তে চাঁদ সরতে থাকছে তাই বেশি লম্বা এক্সপোজার নিজে ছবি ঝাপসা হয়ে যেতে পারে।

>> চন্দ্রগ্রহণের ছবি তুলতে যাওয়ার সময় অবশ্যই ট্রাইপড সঙ্গে নিন। ট্রাইপড ছাড়া ম্যানুয়াল ফোকাসে লম্বা এক্সপোজার তোলা সম্ভব নয়। ট্রাইপডে ছবি তোলার আগে সঠিকভাবে ক্যামেরা সেট করে নিন। এছাড়াও বাল্ব মোডে লম্বা এক্সপোজার নেওয়ার জন্য রিমোট শাটার ব্যবহার করুন।

>> মূলত চন্দ্রোদয়ের সময়ই গ্রহণ শুরু হয়। তাই এমন জায়গা থেকে ছবি তুলুন যেখান থেকে পূর্বদিকে বিস্তৃত দিগন্ত দেখা যাবে। এমন একটি জায়গা বেছে নিন যেখানে আকাশ পরিষ্কার থাকবে।

>> গ্রহণটি দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে চলে যাবে এবং গ্রহণ শেষ হওয়ার সময় চাঁদ দিগন্তের দিকে কিছুটা নেমে আসবে। তাই উঁচু ভবন, পাহাড়ের মতো উঁচু স্থান এড়িয়ে চলুন।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস, নিক্কন ইউএসএ

-বাবু/এ.এস






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy