পাচার করা অর্থ ফেরাতে ৮ দেশের সঙ্গে চুক্তি চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারস্পরিক আইনি সহায়তার জন্য ৮টি দেশের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে

2022-11-08T16:15:02+00:00
2022-11-08T16:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাচার করা অর্থ ফেরাতে ৮ দেশের সঙ্গে চুক্তি চায় দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ২১৭)
X


বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারস্পরিক আইনি সহায়তার জন্য ৮টি দেশের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে খসড়া চুক্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দাখিল করবে।

যেসব দেশের সঙ্গে দুদক চুক্তি করতে চায় সেগুলো হলো, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মো.  মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy