টিম্বাকতু

সৈয়দ মুহাম্মদ আজম

সাহিত্য

বিস্তৃর্ণ প্রেইরি নয়-ছুঁই ট্রপিক্যাল নিষ্পাদক প্রান্তর,অলসভাবে বহমান নদ-নদীধরিত্রীর বুক ছিন্ন ভিন্ন করে বয়ে যায়।শ্রাবণের প্লাবনে পুষ্টিবর্ধক ভূমিগুল্ম, ঝোপ,

2022-11-08T19:05:45+00:00
2022-11-08T19:05:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিম্বাকতু
সৈয়দ মুহাম্মদ আজম
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭:০৫ পিএম   (ভিজিট : ৪৬৯)
X

বিস্তৃর্ণ প্রেইরি নয়-
ছুঁই ট্রপিক্যাল নিষ্পাদক প্রান্তর,
অলসভাবে বহমান নদ-নদী
ধরিত্রীর বুক ছিন্ন ভিন্ন করে বয়ে যায়।

শ্রাবণের প্লাবনে পুষ্টিবর্ধক ভূমি
গুল্ম, ঝোপ, ক্বচিৎ ঘাসে পূর্ণ হয়;
গ্রস্ত উপত্যকা, পর্বত, মালভূমি পেরিয়ে
সতেরোটি নীল পদ্ম এনেছি, চন্দ্রমহিনী।
বহু দীর্ঘ, শীর্ণ, গভীর হ্রদের পদ্ম!

অবিরাম রোদে পুড়ে দগ্ধ হয়েছি,
চির হরিৎ বৃক্ষের নিবিড় অরণ্যে
রেইন ফরেস্ট পেরিয়ে, স্মৃতিধৃত ইতিহাস।
যেখানে বৃষ্টিপাত ক্রমে ক্ষীয়মাণ-
দুটি সমান্তরাল চ্যুতির মধ্যস্থান, টিম্বাকতু।

বাবু/জেএম





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy