প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হলেন প্রদীপ রঞ্জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সদ্য অবসরপ্রাপ্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে

2022-11-08T19:48:09+00:00
2022-11-08T19:48:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হলেন প্রদীপ রঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

সদ্য অবসরপ্রাপ্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শহিদ উল্লাহ স্বাক্ষরিত ৭ নভেম্বরের এক প্রজ্ঞাপনে এ  পাওয়া যায়। 

প্রদীপ রঞ্জন চক্রবর্তী পরিকল্পনা কমিশেনর সদস্য (সচিব) ছিলেন। পরে তিনি বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা প্রদীপ রঞ্জন চক্রবর্তী ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন। নেত্রকোনার শহিদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর ছোট ছেলে প্রদীপ রঞ্জন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিব পদমর্যাদার সুবিধাদি প্রাপ্য হবেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy