১৪ নভেম্বর বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ দলের। এরপর গেল সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে সাকিব আল

2022-11-09T14:25:41+00:00
2022-11-09T14:25:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৪ নভেম্বর বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ২:২৫ পিএম   (ভিজিট : ২৩৭)
X


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ দলের। এরপর গেল সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। আর দেশে ফিরেই বিশ্রামের বড়সড় কোনো সুযোগ থাকছে না ক্রিকেটারদের জন্য। কেননা দরজায় কড়া নাড়ছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ম্যাচ। আর ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে হয়তো প্রধান কোচের দায়িত্বে আবারো টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো। 

আগামী ১৪ নভেম্বরে বাংলাদেশে পা রাখবেন সাবেক আফ্রিকান এই ক্রিকেটার। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, 'আপাতত ১৪ তারিখ সে আসছে, এতটুকু নিশ্চিত। এসেই আমাদের 'এ' দলের সাথে যোগ দিবে হয়তো। আজকে আমাদের আলোচনা রয়েছে, তার দায়িত্ব কি থাকবে, এর সবকিছুই সেখানে সিদ্ধান্ত হবে।'

এর আগে গতকাল মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে জানিয়েছিলেন, 'ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আজকেও তারই ধারাবাহিকতায় একটা মিটিং ছিল। আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।'

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy