খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার দখল করা ইউক্রেনের আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে

2022-11-10T00:07:07+00:00
2022-11-10T00:07:07+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২:০৭ এএম   (ভিজিট : ২৩৭)
X

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার দখল করা ইউক্রেনের আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে এটি একটি। বুধবার (৯ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ডিনিপ্রো নদীর ওপার থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নিযুক্ত রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটি রসদ সরবরাহ বজায় রাখা আর সম্ভব নয়।

খেরসন থেকে রুশ সৈন্যদের প্রত্যাহারের অর্থ হলো, নিপার নদীর পশ্চিম তীরে অবস্থিত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার সৈন্য মুক্ত হওয়া। সুরোভিকিন এ সিদ্ধান্তকে একটি কঠিন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন।

বাবু/এসআর 










Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy