ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের

2022-11-10T15:53:12+00:00
2022-11-10T15:53:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২১৫)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। 

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। শুরুতেই উইকেটের ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা।

দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ভারতের অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত। 

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২ উয়িকেট নিয়েছেন জর্ডান। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও স্যাম কারান। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy