ফারদিন হত্যা মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা

2022-11-10T17:05:53+00:00
2022-11-10T17:05:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বুয়েট ছাত্র
ফারদিন হত্যা মামলা ডিবিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫:০৫ পিএম   (ভিজিট : ২০৭)
X

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ। 

তিনি বলেন, 'ফারদিন গত ৪ নভেম্বর নিখোঁজ হন, ৫ নভেম্বর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গত ৭ নভেম্বর তার মরদেহ শীতলক্ষ্যা থেকে উদ্ধারের দুদিন পর গতকাল রাতে তার বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেছেন। 

হারুন-অর-রশীদ বলেন, মামলায় বুশরা নামে এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো ঝামেলা ছিল কী না তা আমরা খোঁজ করছি। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই চলছে। ঘটনাটি কীভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। ডিবির দুই তিনটি টিম কাজ করছে। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy