আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে পুলিশ : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।

2022-11-10T18:56:45+00:00
2022-11-10T18:56:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে পুলিশ : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২২২)
X

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে। আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার।

এসময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গীবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy