ইংল্যান্ডের কাছে হেরে হতাশ রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সেমিফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, হয়তো ভাবেননি রোহিত শর্মা। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে হতাশ ভারতীয়

2022-11-10T20:12:50+00:00
2022-11-10T20:12:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের কাছে হেরে হতাশ রোহিত শর্মা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৮:১২ পিএম   (ভিজিট : ২১৩)
X

সেমিফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, হয়তো ভাবেননি রোহিত শর্মা। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে হতাশ ভারতীয় দলের অধিনায়ক দলের ব্যর্থতা মেনে নিয়েছেন। তবে বিশেষ এক জনের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

খেলা শেষ হওয়ার পর ডাগ আউটে বসে চোখের জল মুছে নিজেকে সামলে নিয়ে ম্যাচের হিসাব মেলান রোহিত। হারের জন্য তিনি মূলত বোলারদের দুষলেন। তার মধ্যে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারের কথা উল্লেখ করেছেন।

রোহিত শর্মার মতে, ওই ওভারটাই ছন্দ নষ্ট করে দেয়। ম্যাচের পরে তিনি বলেন, ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা ঠিকঠাক হলো না। ঠিক জায়গায় বলই রাখতে পারল না। আমাদের পরিকল্পনা ছিল আঁটোসাটো বল করা। ইংল্যান্ডের ব্যাটারদের মারার জায়গা না দেওয়ার পরিকল্পনা ছিল। উইকেটের দু’পাশের এলাকা নিয়ে সতর্ক ছিলাম আমরা। কারণ এই মাঠে উইকেটের দু’পাশে প্রচুর রান ওঠে। এই ম্যাচেও উঠেছে। ভালো বল করার পরেও ব্যাটাররা রান করলে বলার কিছু থাকে না। কিন্তু আমরা তো ভালো বলই করতে পারিনি।

তবে ব্যাটিং নিয়ে তেমন অভিযোগ নেই রোহিতের। তিনি বলেন, এই ফলাফল খুবই হতাশার। মনে হয় আমরা ভালোই ব্যাট করেছি। বিশেষ করে ইনিংসের শেষ দিকে আমাদের ব্যাটিং ভালো হয়েছে। আসলে আমরা ভালো বল করতে পারিনি। উইকেট এমনও ছিল না, যে মাত্র ১৬ ওভারেই প্রতিপক্ষ লক্ষ্যে পৌঁছে যাবে। বল হাতে কিছুই করতে পারিনি আমরা। সেমিফাইনালে আমাদের বোলিং আক্রমণের শুরুটাই ঠিকঠাক হয়নি। সে সময় আমরা একটু স্নায়ুর চাপে ছিলাম। সেটাই একমাত্র কারণ নয়। ইংল্যান্ডকেও যথেষ্ট কৃতিত্ব দিতে হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy