৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

2022-11-11T12:51:14+00:00
2022-11-11T12:51:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে অভিযান
৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৮৮)
X

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টিআর ট্রাভেলস ক্লাসিক বাস জব্ধ করা হয়।

গ্রেফতারদের নাম- মো. আলমগীর হোসেন, রিদুয়ান ইসলাম, ফেরদৌস মানিক ও মো. মাহিবুর রহমান ওরফে শুভ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

শুক্রবার (১১ নভেম্বর) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এসব তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy