সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাংলাদেশে প্রভাবের আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে

2022-11-11T12:53:47+00:00
2022-11-11T12:53:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাংলাদেশে প্রভাবের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২০৮)
X

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। এটি আগামী দু-তিনদিনের মধ্যে ভারতের তামিলনাড়ু ও চেন্নাই উপকূল হয়ে আরব সাগরের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ, কক্সবাজার ও চট্টগ্রামে। তিনটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy