শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত

2022-11-11T19:15:20+00:00
2022-11-11T19:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৬৯)
X

ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমিও সেখানে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বলতে পারব।

যদিও এ ঘটনা নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, এই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলে শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়িটিতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy