রিংটোন হিসেবে আজান ও কোরআন তেলাওয়াত

বুলেটিন ডেস্ক

ধর্ম

মোবাইলের রিংটোন হিসেবে অনেকেই গান-বাজনা ইত্যাদি ব্যবহার করেন। এটা যে নিন্দনীয় তা বলার অপেক্ষা রাখে না। এর বিপরীতে

2022-11-12T00:29:47+00:00
2022-11-12T00:29:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিংটোন হিসেবে আজান ও কোরআন তেলাওয়াত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১২:২৯ এএম   (ভিজিট : ৪২৩)
X


মোবাইলের রিংটোন হিসেবে অনেকেই গান-বাজনা ইত্যাদি ব্যবহার করেন। এটা যে নিন্দনীয় তা বলার অপেক্ষা রাখে না। এর বিপরীতে কিছু ভাই আজান, কোরআন তেলাওয়াত ইত্যাদি রিংটোন হিসেবে ব্যবহার করেন। তাদের নিয়ত অবশ্যই ভালো। কিন্তু এ কাজটি ঠিক নয়। কোরআন আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াত অনেক বড় সওয়াব ও ফজিলতের আমল। কোরআন তেলাওয়াত শোনাও অনেক সওয়াবের কাজ।

তেমনি আজান আল্লাহর বড়ত্ব ও তাসবিহ-সংবলিত কিছু বাক্যের সমষ্টি, যা শরিয়তের গুরুত্বপূর্ণ নিদর্শন। এগুলো নিজেদের কাজে ব্যবহারের জন্য নয়। মোবাইলে কল এসেছে এ খবর দেওয়ার জন্য আল্লাহর পবিত্র কালাম অহি বা আজানের ব্যবহারের দ্বারা আল্লাহর কালামকে নিজের কাজে ব্যবহার করা হয়, যা আল্লাহর কালামের সঙ্গে বেআদবি ও নিন্দনীয় কাজ।

তা ছাড়া রিং এলে মানুষ কল ধরা নিয়েই ব্যস্ত হয় তেলাওয়াতের দিকে মনোযোগ দেয় না। আর মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশের পর ফোন এলে অপবিত্র স্থানে আল্লাহর নাম, তাসবিহ বা আল্লাহর কালামের ধ্বনি বেজে ওঠে। এতে যে চরমভাবে এর মর্যাদা ক্ষুন্ন হয় এ কথা কে না বোঝে। সুতরাং রিংটোন হিসেবে এগুলোর ব্যবহার থেকে বিরত থাকা কর্তব্য।

হ্যাঁ, যে রিংটোনে গানের সুর বা বিশেষ কোনো তাল নেই তা ব্যবহারে দোষের কিছু নেই। যেমন অনেক মোবাইলে ল্যান্ডফোনের আওয়াজের মতো বা সাইকেলের বেলের মতো রিংটোন থাকে এ ধরনের রিংটোন ব্যবহারে দোষ নেই। আল্লাহ সবাইকে আমল করার তওফিক দান করুন।

-বাবু/এ.এস








Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy