এবার হকির মাঠ মাতাতে যাচ্ছেন তাহসান

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্রাঞ্চাইজ ভিত্তিক হকি

2022-11-12T00:41:12+00:00
2022-11-12T00:41:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার হকির মাঠ মাতাতে যাচ্ছেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১২:৪১ এএম   (ভিজিট : ৩১৬)
X


দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্রাঞ্চাইজ ভিত্তিক হকি টুর্নামেন্ট। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ম্যাচগুলো।

গেল ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’। টুর্নামেন্টটিতে মাঠে হাজির হন সময়ের আলোচিত শোবিজ তারকারা। মজার ছলে তারা হকিস্টিক আর বল নিয়ে মাঠেও নামছেন।

এবার আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানকে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এই তারকা।

মাঠে বসে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির এই দিনের ম্যাচ উপভোগ করবনে তাহসান। খেলার মাঝে আড্ডা ও ফান গেমেরও অংশ নিবেন তিনি।

এদিকে, গেল ৩১ অক্টোবর প্রকাশ হয়েছে তাহসানের নতুন গান ‘সেই তুমি কে’। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার যৌথভাবে। সংগীতায়োজন করেছেন সাজিদ। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক।

-বাবু/এ.এস








Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy