আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় জো বাইডেন

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের যোগ দেওয়া আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় পৌঁছেছেন

2022-11-12T15:04:41+00:00
2022-11-12T15:04:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় জো বাইডেন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৩:০৪ পিএম   (ভিজিট : ২০৫)
X


ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের যোগ দেওয়া আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছান তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে পাঁচদিনের এশিয়া সফরে বের হন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেওয়ার পরপরই আসিয়ান সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেন জো বাইডেন।

২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে জো বাইডেন মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে আলোচনায় বসবেন।

অনেকের মতে, চীনের ক্রমবর্ধমান সামরিক ও প্রযুক্তিগত উত্থান মোকাবিলায় এশিয়া প্যাসিফিক দেশগুলোর সমর্থন পেতেই এ সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।   

জানা গেছে, পাঁচদিনের এ সফরে সোমবার (১৪ নভেম্বর) জি-২০ সম্মেলনে  জো বাইডেন প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করবেন। এর আগে রোববার আসিয়ান সম্মেলনে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে একই গালিচায় হাঁটবেন।

লি কেকিয়াং এর আগে বলেছিলেন, করোনা মহামারী ও ভিন্ন ভিন্ন ভৌগলিক অবস্থান থাকা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্পর্ক বেশ গভীর হয়েছে। এর ফলেই বেইজিংয়ের অর্থনীতি ক্রমবর্ধমান উন্নতি অর্জন করেছে। আশা করি, এ সম্পর্ক ভবিষ্যতেও ঠিক থাকবে।

বাণিজ্য যুদ্ধ ও তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তাইওয়ান ইস্যুতে চীনকে ‘কোনো ধরনের মৌলিক ছাড়’ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, সোমবার নিশ্চিতভাবেই শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও তাইওয়ান নিয়ে আলোচনা হবে। তবে, অবশ্যই আমরা প্রতিযোগিতা চাই, সংঘাত নয়।

একই দিনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বেইজিং ওয়াশিংটনের এ প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতামূলক সহযোগিতা বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: ব্লুমবার্গ

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy