প্রথা ভাঙার লড়াইয়ে শিল্পী নির্জন মমিন

আনোয়ার বারী পিন্টু

বিনোদন

প্রয়াত সাংবাদিক ও লেখক কমল মমিন এর কন্যা নির্জন মমিন। একজন শিল্পী হলেও তাঁর লড়াইটা ভিন্ন রকম। সমাজ

2022-11-12T16:24:41+00:00
2022-11-12T16:33:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রথা ভাঙার লড়াইয়ে শিল্পী নির্জন মমিন
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৪:২৪ পিএম  আপডেট: ১২.১১.২০২২ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৮৬১)
X

প্রয়াত সাংবাদিক ও লেখক কমল মমিন এর কন্যা নির্জন মমিন। একজন শিল্পী হলেও তাঁর লড়াইটা ভিন্ন রকম। সমাজ সংস্কার ও প্রথা ভাঙ্গার সংগ্রামী মানুষ তিনি। মিডিয়ার একচোখা নীতি আর দিনের পর দিন বয়ে আসা সাদা-কালো ব্যবধান ভেঙে দিতে তিনি কাজ করে যাচ্ছেন নীরবেই। ‘বডি শেমিং’ এর  বিরুদ্ধে তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, ‘তারা কেন পারবে না’, এমন মন্ত্রে উদ্বুদ্ধ নির্জন মমিন কখনো কখনো এর বিরুদ্ধে জোরালো কন্ঠে কথা বলেছেন। 
একজন বহুরৈখিক মানুষ হিসেবে তাঁর পথচলাস বিভিন্ন সৃজনশীল মাধ্যমে। নতুন নতুন চিন্তার মাধ্যমে তিনি মানুষের খোরাক মেটাতে চেষ্টা করেন। পাশাপাশি সমাজ এবং মানুষের মনে দানা বাঁধা গতানুগতিক ধারার বাইরে তিনি হাঁটছেন। কাজটা তাঁর জন্য সহজ ছিল না।  কিন্তু দৃঢ়তা আর বিশ্বাস থেকে তিনি এগিয়েছেন এবং সফলতাও পেয়েছেন বেশ। 

‘বডি শেমিং আর দৃষ্টির ভিন্নতা ভেঙে তিনি অভিনয়ে পথ দেখিয়েছেন বহু নারী ও পুরুষকে। নাটকের দৃশ্যগুলো দেখেই ভাবনায় আসে তাঁর ‘মোটা মানুষের জন্য নাটক বানাচ্ছে কিন্তু মোটা মানুষকে কাষ্ট করা হচ্ছে না, দেখা যায়, তাদের তুলো এবং বালিশ দিয়ে মোটা বানিয়ে অভিনয় করানো হচ্ছে। অথচ মোটা মানুষদের দিয়েই তো কাজটি করা যেতো এবং তাদের কী যোগ্যতা নেই এমন প্রশ্ন থেকেই নিজেই আগ্রহী হয়ে ওঠেন। এরপর দেখা যায়, প্রথম সিরিজে একটা দৃশ্যে কাজ করার কথা ছিলো পরে যোগ্যতার উপর তারা পুরো কাজটিতেই কাস্ট করেছেন। 

২০২০ সাল থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নির্জন মমিন। বিঙো প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ  "আমাদের সংসার" ছিলো তার অভিনীত প্রথম নাটক। পরবর্তীতে ২০টির ও বেশি নাটক, টেলিফিল্ম, ওয়েবসিরিজ ও শর্টফিল্মে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে, ‘মুড সুইং,  বরফ কলের গল্প, চলো আবার পালাই, ক্রাশ যখন বেয়াইন ১, ২’। 

নির্জন মমিন একজন স্ক্রিপ্ট রাইটারও। ২০২১ থেকে এনটিভির ধারাবাহিক  ‘প্রেম করা নিষেধ’ থেকে শুরু করে ২ টি টেলিফিল্ম, আর ৩০টির বেশি সিঙ্গেল নাটকের স্ক্রিপ্ট লিখেছেন তিনি। তাঁর সাড়া জাগানো চিত্রনাট্যের মধ্যে জোভান অভিনিত ‘বাবা তোমার জন্য’, শামীম হাসান সরকার অভিনীত ‘রোগেন্স ’, মির সাব্বির অভিনীত ‘ফেইকবুক’,  ইন্তেখাব দিনার অভিনীত, ‘চলো আবার পালাই’। 

এর বাইরে তিনি কাজ করেছেন কয়েকটি কর্পোরেট হাউজে। এর মধ্য গ্রামীনফোন, অগমেডিক্স এর মতো সুপরিচিত প্রতিষ্ঠানেও। জানা যায়, ভালো লাগা থেকেই তার ভিন্ন ধারার এই পথ চলা।   

এ বিষয়ে নির্জন মমিন বলেন, ‘ আমার অন্যতম  উদ্দেশ্য ছিলো বডি শেমিং এর বিরুদ্ধে কাজ করা। আমি হরমোনাল কিছু ইস্যুতে প্লাস সাইজ। আর মিডিয়াতে এখনো মোটা, কালো, খাটো হলে সেটা নেগেটিভ প্রেজেন্ট করা হয়। বিশেষ করে মোটাদের হাস্যরস ছাড়া কোনো ভালো চরিত্র সহজে কেউ দিতেই চায় না। আর তাই আমি জুন মাসে অংশ নেই ব্যাতিক্রমধর্মী সুন্দরী প্রতিযোগীতা ‘মিস এন্ড মিসেস প্লাস বাংলাদেশে’। যেখানে উচ্চতা ও ওজন কিংবা গায়ের রং মুখ্য ছিলো নয়। নিজ যোগ্যতাই মুখ্য ছিলো। প্রায় ৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে আমি সেই প্রতিযোগীতায় ২য় স্থান অর্জন করি অর্থ্যাৎ ১ম রানার আপ। ’

তিনি বলেন, ‘এই মুকুটটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো এবং এর মাধ্যমে পথ দেখিয়েছি জড়ার ভাঙার। এরপর আমি সেপ্টেম্বর এ ফাইনাল শেষ করার পর একটি টেলিকমের বিজ্ঞাপনে অংশ নিয়েছি।  র‌্যাডিয়েন্ট ডেন্টাল ক্লিনিক এর শ্যূটও করেছি। অচিরেই গোল্লাছুট এ অন এয়ার হবে, শহীদ উন নবী পরিচালিত, শামীম হাসান সরকার, অহনা আহমেদ ও আমার অভিনীত নাটক "খেলা হবে"। এই নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন ইমরান হোসেন আজান। ’

আগামীতে আরো কয়েকটি কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। বেশ কিছু নাটকের অভিনয় ও স্ক্রিপ্ট নিয়ে কথা  চলছে। মিনারা ফিল্মস তার করা চিত্রনাট্য দিয়ে ভারতে একটি টেলিফিল্ম এর কাজ শুরু হচ্ছে। আর একটি স্কিনকেয়ার কোম্পানি, নামকরা ক্লদিং ব্র্যান্ড এর সাথেও কথা হয়েছে’। 

নির্জন মমিন তাঁর অবস্থান থেকে দেখিয়ে দিতে চান প্লাস সাইজ মানুষেরও যোগ্যতা থাকে। তিনি প্রমাণও দিয়েছেন এবং অন্যদের সাহস আর প্রেরণা দিয়ে যাচ্ছেন। তাঁর মতে, গুনটাই মানুষের সবচেয়ে বড় আর এটাতেই প্রাধান্য দেয়া উচিত। 
 
বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy