হাতির পায়ের চাপায় কৃষকের মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে গেলো আরও এক দুর্ঘটনা। সেখানের পার্বতীপুরম মান্যম জেলায় বন্য হাতির পায়ের চাপায় এক কৃষকের মৃত্যু

2022-11-12T18:30:04+00:00
2022-11-12T18:30:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতির পায়ের চাপায় কৃষকের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৯২)
X


ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে গেলো আরও এক দুর্ঘটনা। সেখানের পার্বতীপুরম মান্যম জেলায় বন্য হাতির পায়ের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, গত কয়েক বছরে কোমরদা থানার সীমানার অধীনে এটি চতুর্থ ও জেলার কুরুপম বিধানসভা কেন্দ্রের অধীনে অষ্টম ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, হাতির পায়ের চাপায় এবারের মৃত্যু ব্যক্তির নাম দাসারি গোবিন্দ। পেশায় তিনি একজন কৃষক।

কমরাদা পুলিশের উপ-পরিদর্শক এম জে নাইডু বলেন, পানির মাত্রা পরীক্ষা করতে গোবিন্দ কৃষি জামিতে গিয়েছিলেন। একটি বন্য হাতি তাকে একা পেয়ে আক্রমণ করে। একপর্যায়ে তাকে পায়ের চাপায় মেরে ফেলেছে। এসময় হাতিটির কাছ থেকে বাঁচার কোনো উপায় ছিল না গোবিন্দর।

এদিকে বন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানান্তর করা হয়েছে।

গত কয়েক বছর ধরেই স্থানীয় কৃষকরা রাতে ঘুমাতে পারছেন না। কারণ বন্য হাতির দল তাদের শস্য নষ্ট করছে। তাছাড়া হাতির আক্রমণে প্রায়ই কৃষক মারা যাচ্ছেন।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, একটি পুরুষ হাতি পাল থেকে দূরে সরে গিয়ে ওই কৃষকের ওপর হামলা চালায়।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy