ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল রোববার থেকে মিরপুর অঞ্চলের সব কোম্পানির বাসে ই-টিকিট চালু হবে। আর আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজধানীরে সব

2022-11-12T21:40:05+00:00
2022-11-12T21:46:32+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৯:৪০ পিএম  আপডেট: ১২.১১.২০২২ ৯:৪৬ পিএম  (ভিজিট : ২২৬)
X


আগামীকাল রোববার থেকে মিরপুর অঞ্চলের সব কোম্পানির বাসে ই-টিকিট চালু হবে। আর আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজধানীরে সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে। এ ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব কোম্পানির বাসে ই-টিকিট চালু করা হবে।

আজ শনিবার, ১২ নভেম্বর সকালে রাজধানীর রমনা এলাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।

খন্দকার এনায়েত উল্লাহ জানান, ই-টিকিটিংয়ের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য জনবল নিয়োগ করা হয়েছে। ২০ নভেম্বেরর মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে আটজন কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন বাসে ঘুরে ঘুরে চেকিং করবেন। পাশাপাশি প্রতিটি বাস কোম্পানির পক্ষ থেকে কয়েকজন করে চেকার রাখা হবে। যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে ঢাকায় মনিটরিং সেল হয়েছে। দুজন কর্মকর্তা এটি সমন্বয় করবেন। অভিযোগ জানানোর জন্য তিনটি হটলাইন নম্বর রয়েছে। হটলাইন নম্বরগুলো হলো- ০১৬১৮৯৩৩৫৩১, ০১৬১৮৯৩৬১৮৫, ০১৮৭০১৪৬৪২২।

মিরপুরেই বাস কোম্পানি আছে ৩০টি। এছাড়া রাজধানীতে ৬০টি বাস কোম্পানি এবং শহরতলি এলাকায় ৩৭টি বাস কোম্পানি  রয়েছে। ঢাকা ও শহরতলি মিলিয়ে বাস রয়েছে ৫ হাজার ৬৫০টি। এরমধ্যে রাজধানী ঢাকার অভ্যন্তরে চলাচল করে ৩ হাজার ৩১৪টি, বাকিগুলো চলে ঢাকাসহ আশপাশের জেলা–উপজেলায়।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার, বিভিন্ন বাস কোম্পানির এমডি ও চেয়ারম্যান ছাড়াও মিরপুর, ফুলবাড়িয়া, সায়েদাবাদ ও গুলিস্তান শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy