গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে চাকরিজীবী

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন প্রশান্ত রায় (৩৫) নামে এক ব্যক্তি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি

2022-11-12T22:53:34+00:00
2022-11-12T22:53:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে চাকরিজীবী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X


রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন প্রশান্ত রায় (৩৫) নামে এক ব্যক্তি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রশান্ত রায়ের স্ত্রী সুদীপ্তা রায় বলেন, আমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। উত্তরা থেকে বাসে গুলিস্তান আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা অচেতন করে তার কাছে থাকা মোবাইল এবং টাকা নিয়ে যায়। তবে কত টাকা নিয়েছে এখন কিছু বলতে পারব না। আমার স্বামী সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি মেডিসিন বিভাগে ভর্তি আছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy