নীল নদে বাস পড়ে ৩ শিশুসহ ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিসরে নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে তিন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা.

2022-11-13T10:11:52+00:00
2022-11-13T13:49:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীল নদে বাস পড়ে ৩ শিশুসহ ২১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ১০:১১ এএম  আপডেট: ১৩.১১.২০২২ ১:৪৯ পিএম  (ভিজিট : ২৫২)
X


মিসরে নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে তিন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. শেরিফ মাকিন এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর ইজিপ্ট টিভির।

পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদে।

তবে এ এলাকায় দুর্ঘটনার খবর নতুন নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন।

অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy