ফের জুটি বাঁধছেন নাগা-সামান্থা!

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও জুটি বেঁধেছিলেন তারা। তবে

2022-11-13T11:11:00+00:00
2022-11-13T11:11:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফের জুটি বাঁধছেন নাগা-সামান্থা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:১১ এএম   (ভিজিট : ২১৩)
X


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও জুটি বেঁধেছিলেন তারা। তবে গত বছর রিয়েল লাইফ জুটি থেকে বেরিয়ে আসেন তারা। ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন নাগা-সামান্থা। 

এ ঘটনায় রিল লাইফে অর্থাৎ সিনেমার পর্দাতেও আর এই জুটির দেখা মিলবে না, এমন শঙ্কা দেখা দেয় ভক্তদের মনে। তবে বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই এই জুটি নাকি ফের একসঙ্গে স্ক্রিনে হাজির হতে যাচ্ছেন, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জন চাউর হয়েছে।

ভারতীয় একটি সংবমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগা-সামান্থার জুটির বিচ্ছেদের পরেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বজায় রয়েছে। তাই কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। ব্যক্তিগত জীবনের প্রভাব কর্মজীবনে পড়তে দেবেন না তারা।

তবে কোন সিনেমা বা কোন পরিচালকের হাত ধরে বিবাহবিচ্ছেদের পর বড় পর্দায় ফিরছেন এই জুটি সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

গত মাসে বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অসুস্থতার খবর সামনে আসার পর প্রাক্তন স্ত্রীকে ফোন করে শারীরিক অবস্থার খবর নিয়েছিলেন নাগা চৈতন্য। বিরল রোগ জয় করে সামান্থা এখন অনেকটাই সুস্থ। বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা যশোদার প্রমোশনের কাজে।

সিনেমার প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমের মুখোমুখি দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভু। সেখানেই তিনি বলেন, ‘আমি এখনই মৃত্যুকে বরণ করছি না। কঠিন পরিস্থিতিকে জয় করে আমি জিতব। এটাই ছিল আমার লক্ষ্য।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy