১৫ নভেম্বর থেকে রেল সেবা সপ্তাহ শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সপ্তাহব্যাপী ‘রেলওয়ে সেবা সপ্তাহ’ পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই সেবা সপ্তাহ শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।

2022-11-13T14:24:02+00:00
2022-11-13T14:24:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৫ নভেম্বর থেকে রেল সেবা সপ্তাহ শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ২:২৪ পিএম   (ভিজিট : ১৮৪)
X


সপ্তাহব্যাপী ‘রেলওয়ে সেবা সপ্তাহ’ পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই সেবা সপ্তাহ শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সংবাদ মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জৈষ্ঠ্য তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে সেবাসপ্তাহ উপলক্ষে ১৫ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ টাস্কফোর্স কমিটি গঠন করে বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল/ চকলেট/পানি বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি এবং জিআরপির বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্ল্যাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানগুলো এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশন গুলোতে ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের কাছে রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়ার ব্যবস্থা করা হবে।

এর বাইরে রেলসেবার মান উন্নয়নের লক্ষে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ারের মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।

-বাবু/এ.এস








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy