২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন: ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন

2022-11-13T16:17:36+00:00
2022-11-13T16:17:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৯০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।

কমিশনার আনিছুর রহমান বলেন, ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে একদল নয়, সব দলের রেফারি হয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে। এ সময় ইসি সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আগে ডিসেম্বরের শেষদিকে, অথবা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করার কথা জানিয়েছিল। তবে এবার অনেকটা সুনির্দিষ্টভাবেই নির্বাচন আয়োজনের কথা জানালো সংস্থাটি।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy