প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম (ভিজিট : ২০৫)

X
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে মাঠের ক্রিকেটটা জমেছে বেশ। উন্মাদনা কম ছিল না দর্শকদের মাঝেও। মেলবোর্নের বিশাল স্টেডিয়ামে দুদলের হয়ে মাঠ মাতিয়েছেন ৮০ হাজারেরও বেশি দর্শক।
ক্রিকেট মাঠ হিসেবে মেলবোর্নের ধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। একই সাথে এ মাঠে বসে নব্বই হাজারেরও বেশি দর্শক খেলা দেখতে পারেন। রোববার পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে এসেছেন ৮০ হাজার ৪৬২ জন দর্শক। মেলবোর্নের মাঠে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ডটা হয়েছে ২০১৫ সালে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সে ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন ৯৩ হাজার ১৩ জন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেলবোর্নে দর্শক ছুঁয়েছে ৯০ হাজার। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে মাঠে দর্শকদের উন্মাদনাটা ছিল চোখে পড়ার মতো। শেষ বলের লড়াইয়ে সে ম্যাচটা জিতেছল ভারত।
বাবু/এসআর