টুর্নামেন্ট সেরা স্যাম কারান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংলিশদের জয়ের নায়ক

2022-11-13T19:25:24+00:00
2022-11-13T19:25:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টুর্নামেন্ট সেরা স্যাম কারান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস। যদিও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান। এছাড়া পুরো আসরে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।

মেলবোর্নে আজ পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর দিনে স্যাম কারানের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে বেঁধে ফেলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। ৪ ওভারে মাত্র ১২ রানে শিকার করেছেন ৩ উইকেট।

আর পুরো আসর জুড়েও বেশ ধারাবাহিক ছিলেন স্যাম কারান। সেমিফাইনালে ভারতের বিপক্ষে যদিও সেরা ছন্দে ছিলেন না, তবে সব মিলিয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন কারান। ইকোনমি মাত্র ৬.৫৩। আর প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১১ রান।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy