তুরস্কের ইস্তানবুলে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আজ রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে শহরের তাকসিম স্কোয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া এক টুইট বার্তায় জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইস্তিকলাল স্ট্রিটে ঘটে যাওয়া বিস্ফোরণে ছয়জন প্রাণ হারিয়েছেন এবং ৫৩ জন আহত হয়েছেন।তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট না। ঘটনাস্থলে জরুরি উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা রয়েছেন।
ইস্তিকলাল স্ট্রিটের আশপাশে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় বিবিসি।