সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ভারতে গেছে।

2022-11-14T00:30:04+00:00
2022-11-14T00:35:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২:৩০ এএম  আপডেট: ১৪.১১.২০২২ ১২:৩৫ এএম  (ভিজিট : ২০৩)
X

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ভারতে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি ভারতের কলকাতা যায়।


রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসানের নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ বিজিবির কর্মকর্তা।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অব অনার প্রদান করা হয়। কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আইজিপি অতুল ফুলজেলে।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।


বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।


বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy