ইতিহাস তৈরি করা ‘জয়ল্যান্ড’ নিজ দেশ পাকিস্তানে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার ও কুইয়্যার পাম জিতে ইতিহাস গড়েছিল পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’। পাকিস্তান থেকে ছবিটি মনোনীত

2022-11-14T10:28:07+00:00
2022-11-14T10:28:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইতিহাস তৈরি করা ‘জয়ল্যান্ড’ নিজ দেশ পাকিস্তানে নিষিদ্ধ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০:২৮ এএম   (ভিজিট : ২৩৮)
X


কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার ও কুইয়্যার পাম জিতে ইতিহাস গড়েছিল পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’।  পাকিস্তান থেকে ছবিটি মনোনীত হয়েছে অস্কারেও। কেন্দ্রীয় সেন্সর বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতিও পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ছবিটির মুক্তি আটকে গেছে। আগামী ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে না।

গত ৬ অক্টোবর পরিচালক সাইম সাদিকের এই ছবির বিশেষ প্রর্দশনী হয়। সম্প্রতি পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে পুরো পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’ ছবিটিকে। ১১ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, ছবিটিতে পাকিস্তানি সমাজের মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে যায় না - এমন আপত্তিকর বিষয় দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

‘জয়ল্যান্ড’ ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy