আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পিএসজির ম্যাচ শেষে গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই অবস্থান

2022-11-14T16:19:58+00:00
2022-11-14T16:19:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:১৯ পিএম   (ভিজিট : ২০৫)
X

পিএসজির ম্যাচ শেষে গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই অবস্থান করছে আর্জেন্টিনা দল। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি।

আজ সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিকে বহনকারী বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন তিনি। এরপর যোগ দেবেন দলের অনুশীলনে। ২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক ক্যাম্প করছে আর্জেন্টিনা। 

আগামী ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলার কথা তাদের। সে লক্ষ্যে প্রথমে বিশ্বকাপ স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়কে নিয়ে আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এজন্য আগেই দলবল নিয়ে আরব আমিরাতে চলে আসেন তিনি। এবার তাদের সঙ্গে যোগ দিলেন দলের মূল তারকা মেসিও।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy