দেশে হজযাত্রীদের ইমিগ্রেশন বিষয়ে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশের বিমানবন্দরে হজযাত্রীদের ইমিগ্রেশন করা নিয়ে সৌদির সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে

2022-11-14T20:29:19+00:00
2022-11-14T20:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে হজযাত্রীদের ইমিগ্রেশন বিষয়ে চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৯১)
X

সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশের বিমানবন্দরে হজযাত্রীদের ইমিগ্রেশন করা নিয়ে সৌদির সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে সৌদির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ দু’টি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, গত বছর হজযাত্রীদের ইমিগ্রেশনটা এখানে হয়েছে। এবার চুক্তি হয়েছে এখন থেকে আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশন আমাদের এখানেই হবে। এটা একটা বড় অর্জন। ২০১১ সালে যখন আমরা হজ করতে গেলাম অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন হজযাত্রীদের ইমিগ্রেশনের বিষয়টি বাংলাদেশে হওয়ার বিষয়টি স্থায়ীভাবে হলো।

সৌদির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত আরও একটি চুক্তি হয়েছে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটার প্রধান বিষয় হলো সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ করা। মাদকদ্রব্য ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, সৌদি আরবে দক্ষ জনবল প্রেরণ ও ভিসা সহজ করা, নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো। তিনি বলেন, এ চারটি বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে জননিরপত্তা বিভাগের চুক্তি হয়েছে। এখন সেগুলো মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর সঙ্গে আর্থিক কিছু বিষয় আছে, সে বিষয়ে ওনারা অর্থমন্ত্রণালয় থেকে একটা পর্যবেক্ষণ নেবেন।

প্রসঙ্গত, গতকাল রবিবার বাংলাদেশ সফরে আসা সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্ব বাংলাদেশে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ চুক্তি হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy