জি-২০ কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামীকাল ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। জি-২০ কী এটা নিয়ে একটি খবর প্রকাশ করেছে বিবিসি। জি-২০

2022-11-14T20:33:07+00:00
2022-11-14T20:33:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জি-২০ কী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৩৩)
X

আগামীকাল ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। জি-২০ কী এটা নিয়ে একটি খবর প্রকাশ করেছে বিবিসি। জি-২০ বা গ্রুপ টোয়েন্টি হলো দেশগুলোর একটি ক্লাব যার নেতারা বৈশ্বিক অর্থনীতির পরিকল্পনা করতে সমবেত হন। 

ক্রমবর্ধমানহারে এখন তারা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করে থাকেন। জি-২০ দেশগুলোতে বিশ্বের ৮৫ শতাংশ অর্থনৈতিক উৎপাদন হয়ে থাকে এবং ৭৫ শতাংশ বৈশ্বিক ব্যবসায় তাদের অবদান। বিশ্বের দুই তৃতীয়াংশ জনসংখ্যা এই দেশগুলোর নাগরিক।

জি-২০ এর সদস্য হলো ইউরোপীয় ইউনিয়ন এবং ১৯টি দেশ। দেশগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি,জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। জি-২০তে স্পেনকে সর্বদা আমন্ত্রণ করা হয়ে থাকে।

জি-২০ সম্মেলনের ফাঁকে দেশগুলোর নেতারা ওয়ান টু-ওয়ান সাক্ষাৎ করে থাকেন। যেমন সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছরের বেশি সময় পর সরাসরি বৈঠকে মিলিত হয়েছেন। এটা উন্নয়ন সংক্রান্ত গ্রুপ হলেও এ বছর ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy