বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ : মার্টিন রাইজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ, বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির জন্য। সোমবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাংকের

2022-11-14T21:05:49+00:00
2022-11-14T21:05:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ : মার্টিন রাইজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৯১)
X

বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ, বিশেষ করে  দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির জন্য। সোমবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব এবং জলবায়ু সংকটসহ তিন সংকটে পড়েছে পুরো বিশ্ব। বিশ্ব অর্থনীতির জন্য এগুলো ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবিলা করার জন্য লড়াই করছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

রাইজার বলেন, সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে  পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সবুজ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ নিতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ, বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির।

রাইজার অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা কমাতে এবং অর্থনৈতিক টেকসই  নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন  বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। বাংলাদেশে মার্টিন রাইজার দ্বিতীয় সফর। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy