স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণশক্তি : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, সকল দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণশক্তি। ১৬ নভেম্বর

2022-11-16T18:33:50+00:00
2022-11-16T18:37:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণশক্তি : ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২২ ৬:৩৭ পিএম  (ভিজিট : ২৪৬)
X

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, সকল দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণশক্তি।  ১৬ নভেম্বর ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে সকাল ১০টায় অনুষ্ঠিত ভলান্টিয়ার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২২ উদযাপনের ২য় দিন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব শাহানারা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্থান থেকে আসা ভলান্টিয়ারদের রেজিস্ট্রেশন শুরু হয়। এরপর ভলান্টিয়ারদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান অনুষ্ঠানে উপস্থিত হলে সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিনের নেতৃত্বে ভলান্টিয়াররা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। বিকেলে ‘ভবিষ্যৎ ফায়ারফাইটার’ শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা সুলতানা।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy